ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • শ্রেষ্ঠ কর্মকর্তার হ্যাট্রিক করলেন পটুয়াখালীর ওসি মনিরুজ্জামান

    শ্রেষ্ঠ কর্মকর্তার হ্যাট্রিক করলেন পটুয়াখালীর ওসি মনিরুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা রক্ষা ও নিয়মানুবর্তিতায় জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হ্যাট্রিক করলেন মোঃ মনিরুজ্জামান। তিনি পটুয়াখালী জেলার সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

    বুধবার (১৭ আগস্ট) পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে। 

    মাসিক কর্মদক্ষতার বিবেচনায় মে, জুন ও জুলাই এই তিনমাস সবার শীর্ষে রয়েছেন মনিরুজ্জামান। কাজের সফলতার স্বীকৃতি স্বরূপ তাকে সম্মানিত করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ-পিপিএম নিজ হাতে তুলে দিয়েছেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের স্বীকৃতির সম্মাননা স্মারক ও সনদপত্র।

    মনিরুজ্জামান বলেন, পরপর তিনমাস আমি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি আমাদের পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনা ও কাজের উৎসাহে। এটি আমার একার জন্য সম্ভব হয়নি, থানার সকল অফিসারদের সহযোগীতায় টানা তিনবার শ্রেষ্ঠ হয়েছে সদর থানা। এই কাজের ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত রাখার চেষ্টা করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পুলিশ বাহিনী বির্নিমাণে আমার ওপর আরোপিত দায়িত্ব পেশায় নিযুক্ত থেকে শেষ দিন পর্যন্ত পালন করবো। 

    প্রসঙ্গত, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর তিনি পটুয়াখালী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে যোগ দেন। এর আগে তিনি মহিপুর থানায় সুনামের সাথে ওসির দায়িত্ব পালন করেন। এসময়ে স্থানীয় ভূমিদস্যু, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হয়ে দেশব্যাপী আলোচিত হন। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ