ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • গলাচিপায় জাতীয় শোক দিবস পালিত

    গলাচিপায় জাতীয় শোক দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়, সকল সরকারী, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়খালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। 

    এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় পৌরমঞ্চ চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। এ ছাড়া গরীব অসহায়দের মাঝে কাঙালী ভোজের আয়োজন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ