ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বাউফলে চার ভাগে বিভক্ত হয়ে আ.লীগের জাতীয় শোক দিবস পালন

    বাউফলে চার ভাগে বিভক্ত হয়ে আ.লীগের জাতীয় শোক দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভ্যন্তরীণ কোন্দলের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা চার ভাগে বিভক্ত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। পুলিশের কড় প্রহরার কারণে কোনো প্রকার সহিংসতা হয়নি।

    পৃথকভাবে নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, বীর উত্তম  সামসুল আলম তালুকদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হাসিব আলম তালুকদার।

    আ স ম ফিরোজের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় (একাংশ) জনতা ভবনে দোয়া-মোনাজাত, আলোচনাসভা ও খাবার বিতরণ করা হয়। এছাড়াও তিনি শোক দিবসের সরকারি বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

    মেয়র জিয়াউলের নেতৃত্বে সকাল ১০ টার দিকে বাউফল পৌরসভার কুন্ডুপট্রি এলাকার দলীয় কার্যালয় (একাংশ) থেকে শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন।

    উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের উদ্যোগে বাউফল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মসজিদে দোয়া-মোনাজাত ও মুসুল্লীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

    হাসিবুল আলম তালুকদারের নেতৃত্বে বেলা ১১ টার দিকে উপজেলা সদরে একটি শোক র‌্যালি বের হয়। পরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজ মাঠে আলোচনাসভা, দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অংশ নেন এবং উপস্থিত নেতা-কর্মীদের মাঝে খাবার বিতরণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ