ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • দুই সপ্তাহ ধরে হাসপাতালের পানির পাম্প নষ্ট 

    দুই সপ্তাহ ধরে হাসপাতালের পানির পাম্প নষ্ট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দীর্ঘ দুই সপ্তাহ ধরে পানি উত্তোলনের পাম্পটি নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে ভর্তি হওয়া রোগীরা পড়েছেন ভোগান্তিতে। রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনরা ঠিকমতো গোসল এবং টয়লেট ব্যবহার করতে পারছে না। এমন কি টয়লেট থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন অবস্থার সৃষ্টি হয়েছে কলাপাড়া হাসপাতালে।

    ধুলাসার ইউনিয়নের মো. রিপন জানান, তার মেয়ে গত চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে। পানি না থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন বালতি ভরে দুর থেকে পানি এনে ব্যবহার করতে হয়। এছাড়া হাসপাতালের সামনে একটি টিউবওয়েল রয়েছে। সেটিও নষ্ট। একই কথা বললেন, হাসপাতালে ভর্তি হওয়া মিনারা বেগমের স্বামী মো. আবদুল বর সহ আরও অনেকে। 

    হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়মিত প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকে। এছাড়া অভ্যন্তরে ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ৩য় শ্রেণী কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন রয়েছে। গত ২ আগস্ট হাসপাতালের পানির পাম্প নষ্ট হওয়ার কারণে পানি উত্তোলন বন্ধ হয়ে যায়। এরপর থেকে হাসপাতাল কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

    কলাপাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার বলেন, পাম্প নষ্ট হওয়ায় পানি উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার পর সাথে সাথে স্থানীয়ভাবে পুরাতন মেশিন ঠিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে। শত প্রচেষ্টা সত্ত্বেও পানির পাম্পটি মেরামত করতে বিলম্ব হলেও ফায়ার সার্ভিসের মাধ্যমে হাসপাতালে পানি সরবরাহ করা হয়ে ছিল।

    শীঘ্রই পানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বিষয়টি জরুরি ভিত্তিতে পুরাতন মেশিন মেরামত এবং একটি নতুন পাম্প মেশিন সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ