ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বন্ধের দিনে মুখরিত কুয়াকাটা

    বন্ধের দিনে মুখরিত কুয়াকাটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছে ভ্রমণ পিয়াসু হাজারো মানুষ। শুক্রবার (১২ আগস্ট) সকাল থেকে সৈকতে হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করে। পদ্মা সেতু চালুর পর এ সৈকতে পর্যটকের উপস্থিতি কয়েক গুণ বেড়ে গেছে।

    স্থানীয়রা জানান, সৈকতের শুঁটকি পল্লি, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লি, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ বেশিরভাগ স্পট পর্যটকদের পদচারণায় মুখরিত। আগত পর্যটকরা সৈকতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেছে।

    ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক রফিকুল ইসলাম বলেন, পরিবার নিয়ে কুয়াকাটায় ঘুরতে আসি। পদ্মা সেতু হয়ে কুয়াকাটা আসতে অনেক কম সময় লেগেছে। এর আগেও কুয়াকাটায় আসছি কিন্তু এ মৌসুমে এত লোক এর আগে চোখে পড়েনি।

    সায়মা নামের আরেক পর্যটক জানান, সকালে এসেছি। এখন বাচ্চাদের নিয়ে গোসল করছি। ঘোরাঘুরি, ফিস ফ্রাই খেয়ে শনিবার ফিরে যাবো।

    স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটক আসতো কুয়াকাটায়। পদ্মা সেতু খুলে দেওয়ার এ সময়েও পর্যটকে ভরা কুয়াকাটা।

    ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, পদ্মা সেতু খুলে দেওয়ার পর কুয়াকাটায় পর্যটক বেড়েছে কয়েকগুণ।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, পদ্মা সেতু খুলে দেওয়ার পর কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি বেড়েছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ