ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, বন কর্মকর্তা নিহত

     কলাপাড়ায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, বন কর্মকর্তা নিহত
    আবদুস সালাম- ফাইল ফটো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম নামে এক বন কর্মকর্তার মৃত্যু হয়েছে।  বৃহষ্পতিবার সন্ধ্যায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    এ দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বরিশাল শেবাচিমে দ্রুত পাঠান। পরে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়। 

    নিহত আবদুস সালাম বাউফল উপজেলার আলতাফ বিশ্বাসের ছেলে। তিনি আমতলী উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। 

    নিহতের স্বজন ও পুলিশ জানায়, ঐ বন কর্মকর্তা তার মোটরসাইকেলে করে আমতলী থেকে কলাপাড়ায় বাসায় ফিরছিলেন। পথে দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছালে অন্ধকারে সড়কের পাশে থামিয়ে রাখা গাছ ভর্তি একটি টমটমের সঙ্গে সজোরে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতলে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

    কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া গাছ বোঝাই টমটমটি আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ