ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • গলাচিপায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

    গলাচিপায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় একটি খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের (মেয়ে শিশু) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    বৃহস্পতিবার দুপুর বারটার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের তালতলা গ্রামের দুশুমী খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এসময় ওই শিশুর সঙ্গে তার মায়ের প্লাচেন্টা (ফুল) উদ্ধার করা হয়। তবে শিশুটি কোন নদী থেকে ভেসে এসেছে কিনা কিংবা কেউ খালে ফেলে রেখে গেছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম। 

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের তালতলা গ্রামের দুশুমী খালে স্থানীয় কয়েকজন ওই নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ