ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • জেলেদের জালে ধরা পড়ল সেইল ফিশ

    জেলেদের জালে ধরা পড়ল সেইল ফিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়লো ৪টি সেইল ফিশ। মাছগুলোকে জেলেরা বলছেন পাখি মাছ। আবার কেউ কেউ বলছেন গোলপাতা মাছ। তবে এর ইংরেজি নাম সেইল ফিস ((Sail-Fish)। এ মাছের পাখনা থাকায় বেশ দ্রুত গতি সম্পন্ন এটি। তাই জেলেদের কাছে পাখি মাছ হিসেবেই বেশ পরিচিত।

    মঙ্গলবার বিকেলে মৎস্য বন্দর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জেলে আবু কালাম এই মাছগুলো নিয়ে আসেন। পরে এক আড়তদারের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন।

    জেলে আবু কালাম বলেন, সমুদ্রে গত তিনদিন আগে ইলিশসহ অন্যান্য মাছের সাথে এই মাছগুলো ধরা পড়ে। প্রথমে জাল থেকে ট্রলারে তুলতে বেগ পোহাতে হয়েছে। সাগর উত্তাল হয়ে ওঠায় মঙ্গলবার বিকেলে তারা ট্রলার নিয়ে আড়ত ঘাটে আসেন। পরে আড়তদার আল-আমীনের কাছে মাছ ৪টি বিক্রি করেছেন।
    আড়তদার আল-আমীন বলেন, এই চারটি মাছ ১৩ হাজার টাকায় কিনেছেন। অন্যান্য মাছের সাথে এই মাছগুলো ঢাকার বাজারে পাঠাবেন। আশা করছেন তিনি ভালো দাম পাবেন।

    আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি গভীর সমুদ্রের মাছ। ইংরেজী নাম সেইল ফিস ((Sail-Fish)। আর বৈজ্ঞানিক নাম হলো ইস্টিওফোরাস প্লাটিপটেরাস (Istiophorus platypterus)। এ মাছের পাখনা থাকায় জেলে ও স্থানীয়দের কাছে পাখি মাছ বা গোল পাতা মাছ হিসেবে পরিচিত। মাছগুলো খেতে বেশ সুস্বাদু। তবে দেশের বাইরে এই মাছের বেশ চাহিদা রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ