ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • লালমোহনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা 

    লালমোহনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৫-২১ জুন পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন অনুষ্ঠিত হবে। এ সময়ে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

    এ বছর ভোলার লালমোহন উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪৫০৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪৯২২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। 

    লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়ার সকল শিশুরা যাতে টিকা পেতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চর কচুয়ায় ৬-১১ মাস বয়সী ৪১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২২৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।  

    শনিবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  অবহিতকরণ ও পরিকল্পনা সভা থেকে এ তথ্য জানা যায়।  

    সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ । এসময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার আল নোমান । 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ