ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পটুয়াখালীতে ঘরে সিঁধ কেটে শিশু চুরি

    পটুয়াখালীতে ঘরে সিঁধ কেটে শিশু চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘরে সিঁধ কেটে শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া শিশু রিসান (৬) ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান তাঁর ছেলে ও স্ত্রী নিয়ে কারখানা গ্রামের বাসিন্দা শ্বশুর কুদ্দুস আকনের বাড়িতে বসবাস করেন। শনিবার রাতে প্রতিদিনের মতো স্ত্রী-সন্তান নিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে হাবিবুর রহমানের ঘুম ভাঙলে দেখেন পাশে রিসান নেই। ঘরে আলো জ্বালিয়ে দেখেন সিঁধ কাটা। এরপর পুলিশে খবর দিলে ওই রাতেই বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 


    স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব মেম্বার বলেন, শিশুটির পরিবারের সঙ্গে জাকির হোসেন নামে এক ব্যক্তির ব্যবসায়িক লেনদেন আছে। দীর্ঘ দিন ধরে জাকির হোসেনের টাকা পরিশোধ না করায় সম্ভবত ক্রোধের বশবর্তী হয়ে জাকির শিশুটিকে চুরি করে নিয়ে গেছেন। 

    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, সন্দেহভাজন জাকিরের সঙ্গে যোগযোগ করা হয়েছে। তিনি শিশুটিকে ফেরত দিবেন বলে জানিয়েছেন। তবে টালবাহানা করছেন। 

    এ ব্যাপারে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘শিশুটিকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ