ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • গলাচিপায় গাঁজাসহ গ্রেফতার ২

    গলাচিপায় গাঁজাসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় এক কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের দুর্গম এলাকা চরআগস্তি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

    গ্রেফতারকৃতরা হলেন গলাচিপা পৌরসভার মুসলিম পাড়ার বেল্লাল মোল্লার ছেলে রাকিব মোল্লা (৩৫) ও রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মৃত খলিল চৌকিদারের ছেলে মোহাম্মদ শাহজাদা (৩২)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চরআগস্তি গ্রামের জনৈক আনসার হাওলাদারের দোকানের পশ্চিম পাশে ঘাসির চর নদীর পাড় হতে গলাচিপা থানার এসআই তারেক মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ এক কেজি গাঁজাসহ রাকিব মোল্লা ও মোহাম্মদ শাহজাদাকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ