ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news

টিকটক হৃদয় ও ভুক্তভোগী তরুণীকে দেশে ফেরানোর চেষ্টা

টিকটক হৃদয় ও ভুক্তভোগী তরুণীকে দেশে ফেরানোর চেষ্টা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের কেরালা রাজ্যে বাংলাদেশি এক তরুণীকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত বাংলাদেশি তরুণ রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে (২৬) দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ভুক্তভোগী ওই তরুণীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

তিনি বলেন, আমরা ভারতীয় গণমাধ্যম, সাংবাদিক ও বেঙ্গালুরু পুলিশের মাধ্যমে নিশ্চিত হয়েছি যে, তরুণীকে নির্যাতনের ঘটনায় জড়িতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওটি বিশ্লেষণ করে একজনের সঙ্গে বাংলাদেশি একটি ছেলের ছবি মিলে যায়। ওই ছেলের নাম টিকটক হৃদয়। অভিযুক্ত ওই তরুণ মগবাজারের বাসিন্দা। বর্তমানে পুলিশ সদর দফতরের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ভুক্তভোগী এবং জড়িত অপরাধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ২০-২২ বছরের একজন তরুণীকে বিবস্ত্র করে ৩-৪ জন যুবক শারীরিক ও বিকৃতভাবে যৌন নির্যাতন করছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন