ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে সড়ক ধসে মাছের ঘেরে  বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি 
  • গলাচিপায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

    গলাচিপায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক একটি ওয়ার্কশপ (কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগীয় শাখার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) অসিত ভূষণ শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন ও সোনালী ব্যাংক পটুয়াখালী জেলা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরণ চন্দ্র কর্মকার।

    প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগীয় শাখার যুগ্ম-ব্যবস্থাপক (কারেন্সী) নিখিল চন্দ্র শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপক মু. ইব্রাহিম মোল্লা ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ