ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সহসভাপতি হলেন নুরুল হাসান স্বাক্ষর ‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় ইউএনওর সহায়তায় শ্রুতিলেখকে পরীক্ষা দিল সেই বিথী
  • রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়া আবারো শুরু

    রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়া আবারো শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দেওয়ার পরে মামলার প্রক্রিয়া আবার শুরু করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর ধারাবাহিকতায় আগামী বছরের ২৪ এপ্রিলের মধ্যে মিয়ানমারকে কাউন্টার মেমোরিয়াল অর্থাৎ তাদের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

    কোর্টের ওয়েবসাইটে দেওয়া ওই নির্দেশে বলা হয়েছে, ২০২১ সালের ২৩ জুলাইয়ের মধ্যে মিয়ানমারের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত বছরের জানুয়ারিতে মিয়ানমার কোর্টের এখতিয়ারসহ চারটি বিষয় নিয়ে আপত্তি জানালে কোর্টের সাধারণ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

    গত ২২ জুলাই কোর্ট মিয়ানমারের আপত্তি খারিজ করে দেওয়ার পরে প্রক্রিয়াটি আবার চলমান হয়েছে এবং ওই দেশকে এখন তাদের কাউন্টার মেমোরিয়াল জমা দিতে হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ