ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে সড়ক ধসে মাছের ঘেরে  বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি 
  • কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের রোষানল থেকে বাঁচতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

    কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের রোষানল থেকে বাঁচতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউপি চেয়ারম্যান ও যুবদল নেতা মজিবর ফকিরের রোষানল, নির্যাতন, হামলা ও মামলায় অতিষ্ট গামইরবুনিয়া আবাসনের ৭০ বাসিন্দারা প্রসাসনের সহায়তা কামনা করে সংবাদ সম্মেলন করেছে। 

    বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো.তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আবাসনের বাসিন্দা ডলি বেগম বলেন, গত ২৭ মে আবাসনের পুকুরের বাঁধ কেটে প্রায় ৯০ হাজার টাকার মাছ চেয়ারম্যান ও তার লোকজন লুট করে নেয়। 

    এ সময় আবাসনের ৭০ পরিবার তাদের বাঁধা দিলে চেয়ারম্যানের লোকজন নারীদের শ্লীলতাহানি করে। পড়ে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় চেয়ারম্যান মজিবর ফকিরকে আসামী করে একটি মামলা করেন আবাসনের বাসিন্দা কহিনুর বেগম। এ মামলার পর থেকে আতংকে রয়েছে আবাসনের বাসিন্দারা। এ মামলা প্রত্যাহারের জন্য এসব পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। 

    গ্রামবাসীরা বলেন চেয়ারম্যানের হুমকি থেকে বাঁচতে চেয়ারম্যানসহ  ছয়জনের বিরুদ্ধে সাত ধারা মামলা রুজু করেন। এসময় আশ্রয়নের বাসিন্দা কোহিনূর বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,'মোগো বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া অইছে'। এসময় সংবাদ সম্মেলনে অংশ নেয়ার জন্য আশ্রয়নের সভাপতি জামাল হাওলাদারকে মুখোশ পড়া একদল সন্ত্রাসী অপহরন করে বলে জানানো হয়। তবে জামালকে পুলিশ গিয়ে তার বাসা থেকে উদ্ধার করে  বলে গণমাধ্যমকে জানান আবাসনের সভাপতি জামাল। এ ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীদের বিরুদ্ধে একটি হত্যা ও একটি চাঁদাবাজী মামলা দায়ের করা হয় চেয়ারম্যানের ইন্ধনে। যা বর্তমানে সিআইডি ও পটুয়াখালী পুলিশ সুপারের তদন্তাধীণ রয়েছে। 

    সংবাদ সম্মেলনে  গ্রামবাসীরা অভিযোগ করেন, চেয়ারম্যানের মুখোশধারী সন্ত্রাসী বাহিনীর ভয়ে তারা আতংকে দিনরাত পার করছেন। তারা তাদের নিরাপত্তা দাবি করছেন প্রশাসনের কাছে এ ব্যাপারে যুবদল নেতা ইউপি চেয়ারম্যান মজিবর ফকির  জানান, তার কোন বাহিনী নেই এবং কারো বিরুদ্ধে কোন মামলা করেন নি। নির্বাচনে প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে তার বিরুদ্ধে মিথ্যা কুৎসা ছড়াচ্ছে। আর যারা সংবাদ সম্মেলন করেছে তারা আবাসনের বাসিন্দা না।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ