ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ভোলায় বাস চাপায় অটোরিকসার তিন যাত্রী নিহত

    ভোলায় বাস চাপায় অটোরিকসার তিন যাত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বাসচাপায় দুই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের ঘূইংগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। 

    ঘটনার পরপরই বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাসন সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    নিহতরা হলেন আজিজ (৩০), সোহাগ (৩৫) ও সিরাজ (২৫)। তারা সদর উপজেলার কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

    স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাসনগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই অটোরিকশার তিন যাত্রী।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে তার আগেই চালক পালিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ