ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা
  • জোহরের আগে সুন্নত পড়তে না পারলে করণীয়

    জোহরের আগে সুন্নত পড়তে না পারলে করণীয়
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেক সময় সময় স্বল্পতার কারণে অনেকে জোহরের আগের সুন্নত ফরজের আগে পড়ে নিতে পারেন না। হাদিস এবং ফিকাহ-ফাতওয়ার বিভিন্ন গ্রন্থের আলোচনায় জানা যায়, কোনো ব্যক্তি যদি জোহরের নামাজের পূর্বের চার রাকাত সুন্নত নামাজ পড়তে না পারে, তাহলে সে ফরজের পরে সে চার রাকাত সুন্নাত পড়ে নেবে।

    বিভিন্ন হাদিস থেকে জানা যায়, রাসুল (সা.) জোহরের আগের চার রাকাত সুন্নাতের এত গুরুত্ব দিতেন যে, কখনো যদি আগে পড়তে না পারতেন তাহলে ফরযের পরে হলেও পড়ে নিতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) জোহরের আগের চার রাকাত সুন্নাত কখনো আগে পড়তে না পারলে ফরজের পরে তা পড়ে নিতেন। (তিরমিজি, হাদিস : ২/২৯১)

    জোহরের সুন্নত অবশ্যই পড়তে হবে

    আয়েশা (রা.) থেকে বর্ণিত অন্য হাদিসে আছে, রাসুল (সা.) জোহরের ফরজের আগের চার রাকাত সুন্নাত এবং ফজরের দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। (বুখারি, হাদিস : ১১২৭; নাসায়ি, হাদিস : ১৭৫৭)

    সুতরাং নিয়ম হলো, কেউ আগে পড়তে না পারলে পরে পড়ে নিবে। কোনো কোনো সময় জোহরের আগে চার রাকাত সুন্নত পড়ার মতো পর্যাপ্ত সময় থাকে না। এক্ষেত্রে সম্ভব হলে ফরজ নামাজের আগে দুই রাকাত পড়ে নেবে। তবে জোহরের পূর্বের চার রাকাতই যেহেতু সুন্নতে মুআক্কাদা, তাই কখনো জোহরের পূর্বে চার রাকাত সুন্নত পড়তে না পারলে জোহরের পর দুই রাকাত সুন্নত পড়ে পূর্বের চার রাকাত সুন্নত আদায় করে নেওয়া উচিত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ