ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আবারো একসঙ্গে আসিফ-লিজা

    আবারো একসঙ্গে আসিফ-লিজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এই সময়ের জনপ্রিয় গায়িকাদের একজন সানিয়া সুলতানা লিজা। এক যুগের ক্যারিয়ারে ‘পাগলী সুরাইয়া’, ‘ভুল করে যদি কখনো’, ‘পাখি’, ‘এই তো ভালোবাসা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ২০১৫ সালে দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের সঙ্গে ‘যাবি কত দূরে’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। সেটিও বেশ জনপ্রিয়তা পায়।

    সাত বছর পর আবারও আসিফ আকবরের সঙ্গে গাইলেন লিজা। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন ওপার বাংলার কিংবদন্তি শিল্পী কবীর সুমন। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

    গানটির দুটি লাইন-‘ফেরে না হারানো দিনগুলো, পথে ওড়ে স্মরণের ধুলো/যে ছিল কাছেই একদিন, তার মুখ স্মৃতিতে মলিন, মলিন স্মৃতির ফুলগুলো’।

    এবারের কোরবানির ঈদেই ‘ফেরে না হারানো দিনগুলো’ গানটি শুনতে পাবেন শ্রোতারা। এটি উন্মুক্ত হবে ইউটিউবে আসিফ আকবরের নিজস্ব চ্যানেলে।

    গানটি নিয়ে আসিফ বলেন, ‘হীরক রাজার দেশে আছি গোপী গাইন হয়ে, গাইতে হবে গান। প্রেমের গান, বিরহের গান, জালিমের টিকিতে দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিয়ে বেঁচে থাকার গান। কবীর সুমনের গান। তিনি পছন্দ করেছেন আমার অত্যন্ত স্নেহের কলিগ সানিয়া সুলতানা লিজার কণ্ঠ। লিজার এগিয়ে যাওয়ার পথে আমিও একসাথে মার্চ করছি।’

    অন্যদিকে লিজা বললেন, ‘আসিফ ভাইয়ের গান আমার সবসময়ই অনেক প্রিয়। তার সঙ্গে গাওয়া আগের গানটির জন্য মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এবারের গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ