ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
  • বাবা হারালেন শেহতাজ

    বাবা হারালেন শেহতাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবা হারালেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শেহতাজ। গতকাল সোমবার রাত ২টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার বাবা মো. আবুল হাশেম মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজের মা শাহীনা খন্দকার।

    তিনি বলেন, ‘উনার ডায়াবেটিস ছিল, তবে একদম সুস্থ ছিলেন। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। রাতে আমাদের সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার মেয়েটা বাবা হারা হয়ে গেল।’

    শেহতাজের বাবার মৃত্যুতে তাদের পারিবারিক বন্ধু অভিনেতা সাইদ জামান শাওন ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তিন লিখেছেন, ‘আমার বন্ধু-বোন শেহতাজ মনিরা হাশেম তার বাবাকে হারিয়েছেন। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

    জানা গেছে, শেহতাজের বাবার মরদেহ বর্তমানে ঢাকার শ্যামলীর নিজ বাসায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর বাসা সংলগ্ন একটি মসজিদে মো. আবুল হাশেম মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রায়েরবাজার কবরস্থানে তাকে সমাহিত করা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ