ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ঈদে আরেকটি গান উপহার দেবেন জেসি

    ঈদে আরেকটি গান উপহার দেবেন জেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২০ সালে আরটিভি আয়োজিত ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিত লাভ করেন খুলনার মেয়ে জেসি মোশাররফ। সেই প্রতিযোগিতায় শীর্ষ দশে জায়গা করে নেওয়ার পাশাপাশি দারুণ গায়কী দিয়ে সংগীতপ্রেমীদের মনেও জায়গা করে নেন এই গায়িকা।

    এরপর আরটিভি আয়োজিত ‘স্টুডিও বাংলার গায়েন’ প্ল্যাটফর্মে গান করার সুযোগ পান জেসি। সেখানে এ পর্যন্ত তিনটি গান পরিবেশন করেছেন তিনি। এগুলো হলো-‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’ এবং ‘কালে জলে কুচলা তলে’র সমন্বয়ে একটি পরিবেশনা, ‘বিহুর এ লগন, মধুর এ লগন’ এবং ‘দোল দোল দোলনি’। সেই গানগুলোর জন্য ভালো সাড়াও পেয়েছেন জেসি। এ আয়োজনের প্রযোজক সোহাগ মাসুদ।

    এবার ঈদকে সামনে রেখে ‘স্টুডিও বাংলার গায়েন’ থেকে আসছে জেসির গাওয়া ‘খাঁচার ভেতর অচিন পাখি’। লালনের জনপ্রিয় এই গানটি তিনি গেয়েছেন শওকত আলী ইমনের সংগীতায়োজনে। আসছে কোরবানির ঈদ উপলক্ষে ইউটিউবে গানটি উন্মুক্ত করা হবে।

    গানটি গেয়ে বেশ উচ্ছ্বসিত জেসি। বলেন, “আমার অনেক পছন্দের একটি গান ‘খাঁচার ভেতর অচিন পাখি’। ছোটবেলা থেকে শুনে আসছি। এবার সেই গানটি করলাম শওকত আলী ইমন স্যারের সংগীতায়োজনে। পরিবেশনায় আলাদা স্বাদ পাবেন শ্রোতারা। আশা করি সবার ভালো লাগবে।”

    উল্লেখ্য, গত বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ নিয়ে এসএসসি পাস করেছেন জেসি মোশাররফ। বর্তমানে খুলনা সরকারি গার্লস কলেজে পড়ছেন তিনি। পড়াশোনার পাশাপাশিই সময় দিচ্ছেন গানে। মূলত লোক গান গাইতেই বেশি পছন্দ করেন। তার স্বপ্ন নিজের মৌলিক কিছু গান নিয়ে শ্রোতা মনে জায়গা করে নেওয়া।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ