ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন

    প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। যার নাম রয়েছে বিশ্বের অন্যতম সেরা সুন্দরীর তালিকায়। এই বিশ্বসুন্দরী যেমন তার অভিনয় জীবনে সফল ঠিক তেমনি তার ব্যক্তিগত জীবনেও সফল। যখন তার ক্যারিয়ারের শুরু তখনই সে প্রেমে পড়ে বলিউডের মেগা তারকা অমিতাভ বচ্চনের একমাত্র ছেলে অভিষেক বচ্চনের।

    শুধু প্রেমই নয়, ভালোবেসে ঘরও বাঁধেন তারা। এ দম্পতির ঘরে রয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান। দীর্ঘ ১৫ বছর ধরে একসঙ্গে আছেন তারা। এমনকি বলিউডে সফল দম্পতি হিসেবে খ্যাতিও রয়েছে তাদের।

    তবে এ দম্পতি সম্পর্কে কিছু মজার তথ্য অনেকেরই অজানা। ঐশ্বরিয়া থেকে বয়সে দু'বছরের ছোট অভিষেক বচ্চন। ‘ধুম ২’ ছবির শুটিং করার সময় তাদের বন্ধুত্ব গড়ায় প্রেমে।

    মুম্বাইয়ের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন নিজের থেকে বয়সে ছোট কারও প্রেমে পড়ার কারণ। তার ভাষায়, 'যদিও আমার স্বামী আমার থেকে ছোট, কিন্তু কম বয়সী কারও প্রতি ভাল লাগা তৈরি হয়নি কোনও দিন। বন্ধুত্বই আমাদের সম্পর্কের চাবিকাঠি। আমাদের সম্পর্কটা হঠাৎ করেই তৈরি হয়েছিল।'

    এ জুটির প্রথম দেখা হয়েছিল সুইজারল্যান্ডে। তখন ববি দেওলের সঙ্গে শুটিং করছিলেন বিশ্বসুন্দরী। আর ঠিক সেই সময় অন্য একটি ছবির কাজে সেখানে যান অভিষেক। সেই থেকে শুরু বন্ধুত্বের। প্রথম দেখাতেই নায়িকাকে ভাল লাগে জুনিয়র বচ্চনের।

    তবে ঐশ্বরিয়া তখন কাজে ব্যস্ত ছিলেন। এসব নিয়ে ভাবেননি তিনি। পরে বেশ অনেক বছর পর যখন ‘ধুম ২’ ছবির কাজ শুরু হয় তখন তাদের বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ