ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
  • ‘পুরুষরা আমাকে বারবার হতাশ করেছে’

    ‘পুরুষরা আমাকে বারবার হতাশ করেছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের ব্যক্তিগত জীবন প্রায়ই খোলাখুলি কথা বলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হওয়া সুস্মিতা এখনও রয়েছেন অবিবাহিত। এবার তিনি জানালেন কেন তিনি বিয়ে করেননি।

    সম্প্রতি সুস্মিতার সাক্ষাৎকার নেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। টুইক মিডিয়া নামের টুইঙ্কেলের সে ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত নানা কথা তুলে ধরেন সুস্মিতা।

    সুস্মিতা সেন বলেন, ‘সৌভাগ্যবশত আমি আমার জীবনে বেশ কয়েকজন আকর্ষণীয় মানুষের সাক্ষাৎ পেয়েছি। তবে বিয়ে না করার একমাত্র কারণ তারা আমাকে হতাশ করেছে।’

    পুরষসঙ্গীদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সুস্মিতা বলেন, ‘এর মধ্যে আমার বাচ্চারা নেই। তারা আমার জীবনে আসা সব পুরুষদেরই গ্রহণ করে। তারা সবাইকেই সমানভাবে ভালোবাসে ও সম্মান করে।’

    সাবেক এ মিস ইউনিভার্স আরও বলেন, ‘আমি তিন বার বিয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ঠিক কী ধরনের বিপর্যয় হয়েছিল তা আমি তাদের (যাদের সঙ্গে বিয়ের কথা হয়েছিল) জীবনের প্রতি সম্মান জানিয়ে বলব না। ঈশ্বর আমাকে রক্ষা করেছে। ইশ্বর আমার দুই বাচ্চাকেও রক্ষা করেছেন, তিনি আমাকে কোনো ঝামেলায় ফেলেননি।’    

    গত বছরের শেষে কাশ্মীরি মডেল রোহমানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন সুস্মিতা। নিজের চেয়ে বেশ ছোট রোহমানের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর সুস্মিতা বলেছিলেন, ‘রোহমানের সঙ্গে বন্ধুত্ব থাকবে।’

    তার কয়েকদিন আগে শোনা গিয়েছিল, রোহমানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার জন্য প্রস্তুত ছিলেন। বিয়ের সমস্ত পরিকল্পনাও নাকি তারা করেছিলেন। তবে হঠাৎ কী ঘটল যে কারণে এমন সিদ্ধান্ত! তা অবশ্য কখনও স্পষ্ট করেননি সুস্মিতা।

    এদিকে, বিয়ে না করলেও দুই মেয়ের মা সুস্মিতা সেন। আলিশা ও রেনে নামের দুই সন্তানকেই তিনি দত্তক নিয়েছেন। রেনেকে তিনি দত্তক নেন ২০০০ সালে, আর আলিশাকে দত্তক নেন ২০১০ সালে। সম্প্রতি একটি শর্টফিল্মে অভিনয় করেছেন রেনে।

    সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হওয়ার পর ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘তুমকে না ভুল পায়েঙ্গে’ ও ‘নো প্রবলেম’ সুস্মিতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। তাকে সর্বশেষ আরিয়া ২ নামের ওয়েব সিরিজে দেখা গেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ