ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ফের ইডির জেরার মুখে

    ফের ইডির জেরার মুখে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফের ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২১৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় তাকে এই জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই ইডির নজরে জ্যাকুলিন। আপতত কারাবন্দি সুকেশ। গত ২৭ জুন দিল্লিতে ইডির সদরদপ্তরে হাজিরা দেন জ্যাকুলিন। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল তাকে। প্রিভেনসন অব মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এপ্রিলে তার ৭ কোটি ২৭ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর- দিল্লি পুলিশের ইকোনমিক উইংসের পক্ষে দায়ের এফআইআরের ভিত্তিতে আপতত এই মামলার তদন্ত করছে ইডি। সরকারি কর্মকর্তা সেজে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বরে এই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ