ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ‘চিঠি এলো জেলখানাতে’ গানের শিল্পীর ২ বছরের কারাদণ্ড

    ‘চিঠি এলো জেলখানাতে’ গানের শিল্পীর ২ বছরের কারাদণ্ড
    আব্দুল মান্নান রানা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘চিঠি এলো জেলখানাতে’ রাতারাতি পরিচিতি পেয়েছিলেন আব্দুল মান্নান রানা। এবার সেই শিল্পী নিজেই কারাদণ্ড পেয়েছেন।

    জানা গেছে, চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের দুই মামলায় রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই আদেশে আদালত চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

    গতকাল সোমবার চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পিপি অ্যাডভোকেট তপন কুমার দাশ।

    তিনি বলেন, ‘প্রায় দুই কোটি টাকা চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন আবদুল্লাহ আল হারুন নামের এক ব্যক্তি।’


    রায়ের সময় আসামি আব্দুল মান্নান রানা আদালতে উপস্থিত ছিলেন না।

    ২০১৪ সালে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা করেন কোতোয়ালি থানার চৈতন্য গলি জিন্নাহ পাড়ার আবদুল্লাহ আল হারুন। একটি চেকে ৯৪ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা, অন্য একটি চেকে ৯৪ লাখ টাকা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়।

    পরে রানার বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পরও আসামি চেকের টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ