ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা!

    ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিভি সিরিয়ালে কাজ করা অভিনেত্রী দেবলীনা দে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। তার বাড়ি ভারতের কালনায়। সম্প্রতি উপার্জন খুব বেশি না থাকায় পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল।

    ওই ঘটনার জেরে গত শুক্রবার এই অভিনেত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ২৭ বছর বয়সী দেবলীনা আত্মহত্যার চেষ্টার আগে পরিবারকে দায়ী করেন। তবে পুলিশ এবং পরিচিতদের তৎপরতায় শেষ রক্ষা হয়েছে।

    জানা যায়, গত ২২ জুন জন্ম দিন ছিল দেবলীনার। ওই দিন কালনায় নিজের পৈতৃক বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান করেন তিনি। এরপর বাবার কাছে নতুন একটি ফ্যাশন হাউজ খোলার জন্য লাখ খানেক টাকা চান। এটা নিয়েই বাঁধে ঝামেলা। একপর্যায়ে ভাইয়ের সঙ্গে হাতাহাতিও হয় তার।

    ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ভাইকে ব্লক করেন দেবলীনা। এরপর ফেসবুকে নিজের পরিবারের বিপক্ষে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

    ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বেঁচে থাকার জন্য আমি অনেক সংগ্রাম করেছি। আমার পরিবারই সব কিছুর জন্য দায়ী। এখন আমি শান্তি চাই। বিদায়।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ