ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সংসারের গল্প নিয়ে ঈদে হাজির হচ্ছেন পরী-রাজ

    সংসারের গল্প নিয়ে ঈদে হাজির হচ্ছেন পরী-রাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা হতে চলেছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আর এই সুসংবাদ আসে চলতি বছর জানুয়ারিতে। তখনই পরী জানান, আগত সন্তানের কারণে আপাতত সিনেমার কাজ থেকে বিরতিতে থাকবেন তিনি। সিনেমায় পাওয়া না গেলেও এই চিত্রনায়িকা খবরের শিরোনাম হয়েছে নানাভাবে।

    দীর্ঘ সময় পর এবার স্বামী শরিফুল রাজকে নিয়ে ঈদের বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নিলেন পরীমনি। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় দেখা যাবে তাদের। অনুষ্ঠানটির বিশেষ একটি পর্বের সঞ্চালনায় আছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

    জানা গেছে, অনুষ্ঠানে পরীমনি তার সংসার জীবনের নানা গল্প তুলে ধরেছেন। এবারের ‘আনন্দ মেলা’র বড় চমক হিসেবে থাকছে নিশোর উপস্থাপনা। নিজের অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন তিনি। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।

    প্রযোজকরা জানান, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো ‘আনন্দ মেলা’জুড়ে থাকছে বিভিন্ন চমক।

    এবারের অনুষ্ঠানের জন্য একটি থিম সং তৈরি করা হয়েছে। সেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনাও। এ ছাড়া রয়েছে নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজিবের কণ্ঠে একটি মৌলিক গান। এই আয়োজনে সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন।

    অনুষ্ঠানে থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনাকে নিয়ে। এ ছাড়া থাকছে সমসাময়িক বিষয়ের ওপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা। বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি ‘আনন্দ মেলা’র শুটিং সম্পন্ন হয়েছে। এটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ