ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আমি এখন শামুকের মতো হয়ে গেছি: মৌসুমী

    আমি এখন শামুকের মতো হয়ে গেছি: মৌসুমী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে ওমর সানী-জায়েদের লড়াই, এরপর পাল্টাপাল্টি বক্তব্য, সংসার ভাঙনের গুঞ্জন নানান বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে যায়। শেষ পর্যন্ত দূরত্ব মিটিয়ে এক হয়ে গেছেন সানী-মৌসুমী। যা ভক্তদের মনে দিয়েছে স্বস্তি। তবে এখনো যেন অভিনেত্রীর মনে কিছু অভিমান, কিছু ব্যথা রয়ে গেছে। ২৩ জুন ইনস্টাগ্রামে করা তার পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া গেলো।

    এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মৌসুমী লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি।’

    প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা আরও লিখেছেন, ‘যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’ তবে পুরো কথা যেন বলতে গিয়েও বললেন না!

    সিলেটের বন্যাদুর্গত মানুষের কথাও স্মরণ করেছেন তিনি, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাবো, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’

    প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে স্বামী ওমর সানীর সঙ্গে মৌসুমীর মুখ দেখাদেখি, এমনকি কথাও বন্ধ ছিল। সানীর দাবি, এই দূরত্বের জন্য দায়ী জায়েদ খান। তিনি মৌসুমীকে বিরক্ত করতেন। এ নিয়ে শিল্পী সমিতিতেও অভিযোগ দেন সানী। শুধু তাই নয়, অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের আয়োজনে জায়েদ খানকে চড়ও মারেন ওমর সানী। বিপরীতে সানীকে পিস্তল দেখিয়ে হুমকি দেন জায়েদ। এরপর মৌসুমী এক অডিও বিবৃতিতে জানান, জায়েদ তাকে কখনো বিরক্ত করেননি। ফলে বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়। পরে অবশ্য মৌসুমী-সানীর পুত্র ফারদিন মুখ খোলেন। তিনি পুরো বিষয়টি খোলাসা করেন এবং বাবা-মা’র মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ