ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮
  • আমেরিকায় মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’

    আমেরিকায় মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিয়াম-পূজা অভিনীত ‘শান’ গত ঈদে মুক্তি পায়। এবার দেশের গণ্ডি পেরিয়ে উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামীকাল শুক্রবার (২৪ জুন) থেকে উত্তর আমেরিকায় দেখা যাবে ‘শান’। 

    বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। বাংলা ভাষাভাষীদের জন্য আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে প্রথম সপ্তাহে ২০টি স্টেট-এর বিখ্যাত ৫৯টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

    সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক এম রাহিম। সিয়াম-পূজা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।

    সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প সাজিয়েছেন পুলিশ অফিসার এসপি আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

    এর আগে ৫ জুন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়। প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ