ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • বাবা দিবসে তারকাদের শুভেচ্ছা

    বাবা দিবসে তারকাদের শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বিশ্ব বাবা দিবস। এদিনে মানুষ বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। তারকারাও বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনের কথা লিখছেন। 

    বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন একটি ছবি শেয়ার করেন তার পেইজে। সেখানে বাবা দিবসের শুভেচ্ছা জানান তিনি। বাংলা নাটকের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‍‍`‍‍`প্রতি মুহূর্তে বাবাকে মিস করি। আজ বাবাকে অনেক বেশি মনে পড়ছে। এখন বাবাকে ছাড়াই সবকিছু করতে হয়। যা কখনও কল্পনাও করিনি। এটিই নিয়তি। এই অনুভূতিটা কষ্টের। আমার সব প্রাপ্তিতে বাবা অনেক খুশি হতেন। ওই সময়গুলো খুব মিস করি।তিনি যেখানে আছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন সেই দোয়াকরি। সবাই বাবার জন্যদোয়া করবেন। সকল বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা।”

    ঢালিউডের চকলেট বয় খ্যত নায়ক বাপ্পি চৌধুরী। তিনি তার বাবার সঙ্গে তিনটি ছবি ফেসবুক পেইজে শেয়ার করে লিখেন, ‍‍`‍‍`বাবামানে তপ্ত রোদে শীতলতম ছায়া, কঠোর শাসনের আড়ালে স্নিগ্ধ কোমল মায়া। বাবামানে সীমাহীন এক আস্থার সাগর।ঝড়ঝঞ্ঝাটে নির্ভরতা, শক্ত খুঁটির ঘর। বাবা, দুই অক্ষরের শব্দটি যিনি ধারণ করেন, তার কোনো নির্দিষ্ট দেশ বা গণ্ডি নেই। পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছেই বাবা তার আদর্শ। বাবা হলেন মহানায়ক। সন্তানের প্রতি বাবার স্নেহ-আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্ন-সাধের সীমানাও।‍‍‍`

    ঢালিউডও টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‍‍`‍‍`আমি দেখতে আমার বাবার মতো কিন্তু চিন্তা করি মায়ের মতো। আমার জন্য বাবা দিবস অনেক বিশেষ। শুটিং থাকার কারণে এবার যথা সময়ে বাবা দিবস উদযাপন করতে পারছি না। তবে শুটিং শেষ হলে দিবসটি উদযাপন করব। পৃথিবীর সকল বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা।’

    চিত্রনায়িকা জাহারা মিতু প্রয়াত বাবার উদ্দেশ্যে লিখেছেন, ‘সবার বাবা বাসায় আসে, শুধু আমার বাবা আসে না।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ