ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮
  • ফের আলোচনার কেন্দ্রে কার্তিক

    ফের আলোচনার কেন্দ্রে কার্তিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে স্বজনপোষণের শিকার হয়েও লড়ছেন কার্তিক আরিয়ান। তার সুফলও পাচ্ছেন তিনি। করণ জোহরের 'দোস্তানা ২' ছবি থেকে অপেশাদার অপবাদে বাদ পড়ার পর সকলেই ভেবেছিলেন কার্তিকের ক্যারিয়ার বোধহয় শেষ। কিন্তু সকলের ধারণাকে ভেঙে আবারও চওড়া হাসি কার্তিকের মুখে। 

    অতিমারি আবহে দক্ষিণী ছবির রমরমায় যখন কোণঠাসা হিন্দি ছবি, তখন কার্তিক অভিনীত 'ভুল ভুলাইয়া ২' প্রায় ২০০ কোটির ব্যবসা করল। ছবির এমন দুর্দান্ত সাফল্যের পরেই বি-টাউনে চর্চা শুধু তাকেই ঘিরে। এর মাঝেই অভিনেতার আগামী ছবি ঘিরে বাড়ছে জল্পনা। গত শুক্রবার মধ্যরাতে পরিচালক ইমতিয়াজ আলির অফিসের বাইরে দেখা গেছে কার্তিককে। পাপারাৎজিদের দেখে এড়িয়ে যাননি কেউ। বরং হাসিমুখে ছবি তুলেছেন পরিচালক-অভিনেতা জুটি। 

    এর মাঝেই একজন জিজ্ঞেস করেন, 'লাভ আজকাল ৩' নিয়ে কি কথা হল আপনাদের?' হাসতে হাসতে কার্তিকের উত্তর, 'হ্যাঁ'। যদিও মজার ছলে অভিনেতা উত্তর দিলেও পরিচালক কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। তবে কি কার্তিকের উত্তরটাই সম্মতি জানালেন তিনি। 
    বি টাউনে কানাঘুষো শোনা যাচ্ছে, কার্তিকের সঙ্গে আবারও জুটি বাঁধতে চলেছেন ইমতিয়াজ। তবে ছবির প্রস্তুতি একেবারে চুপিসারে সারছেন তারা। সেই ছবিতে নাকি সারা আলি খানও থাকতে পারেন। সম্প্রতি সারা আলি খানের সঙ্গে রেড কার্পেটে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে কার্তিককে। সাম্প্রতিক এই সাক্ষাতের পর জল্পনা একদমই তুঙ্গে। তবে কি ২০২০ সালের হিট জুটি সারা-কার্তিক-ইমতিয়াজের ম্যাজিক আবারও বড়পর্দায় দেখা যাবে? অপেক্ষায় দিন গুনছেন সকলে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ