ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • জুম মিটিংয়ে বিয়ে সারলেন গায়িকা মৌসুমী

    জুম মিটিংয়ে বিয়ে সারলেন গায়িকা মৌসুমী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুম মিটিংয়ের মাধ্যমে বিয়ে করলেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। ১৭ জুন, শুক্রবার নিজের জন্মদিনে ব্যতিক্রম উপায়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। 

    মৌসুমীর বরের নাম তসলিম মজুমদার। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ব্যক্তি চাকরি করেন সেখানকার জন এফ কেনেডি বিমানবন্দরে। গায়িকা জানান, ঢাকা টু নিউইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হন তার ও তার বরের পরিবারের সদস্যরা। এরপর সেখানেই কবুল বলেন দুজনে। মাত্র ৫০১ টাকা কাবিনে বিয়ে অনুষ্ঠিত হয়েছে তাদের।

    আয়েশা মৌসুমী গণমাধ্যমকে এই অভিনব উপায়ে বিয়ে প্রসঙ্গে জানান, ‘তসলিমের সঙ্গে আমার পরিচয় দীর্ঘ ৭ বছরের। পরিকল্পনা ছিল অনলাইনে বিয়ে করবো আমরা। অবশেষে আমার জন্মদিনকে বেছে নিয়ে বিশেষ দিনটির হন্য। আমরা দুজনেই বেশ খুশি। আমাদের জন্য দোয়া করবেন।’

    তিনি জানালেন, মাস কয়েক পরই দেশে ফিরবেন তার বর তসলিম। তখন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা করবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ