ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  •  মিউজিক ভিডিওতে একসঙ্গে সারিকা-ইমরান

     মিউজিক ভিডিওতে একসঙ্গে সারিকা-ইমরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গানটির জন্য ২০১৩ সালে তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা, গীতিকার কবির বকুল ও সুর-সংগীতকার কৌশিক হোসেন তাপস। প্রায় ৯ বছর পর এবার নতুন করে গানটি গাইলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।

    সম্প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এতে প্রথমবারের মতো মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন। চলতি মাসেই গানটি মুক্তি পেতে পারে ইউটিউবে।

    মূল গানটির সবকিছু ঠিক রেখেই নতুনভাবে করা হয়েছে ‘আমি নিঃস্ব হয়ে যাব’। ইমরান বলেন, ‘মূল গানটি সিনেমায় বাণিজ্যিক সিনেমার জন্য তৈরি করা হয়েছিল। অনেক মিউজিক ব্যবহার করে রিদমিক করা হয়েছিল। কিন্তু নিজে যখন গাইলাম, তখন একটি পিয়ানো বাজিয়ে সফট মিউজিকে করেছি।’

    ইমরানের ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গাওয়া নিয়ে চন্দন সিনহা বলেন, ‘ইমরানের নাকি গানটি খুব পছন্দ। তার মতো করে গানটির একটি ভার্সন করতে চেয়েছিলেন। আমিও অনুমতি দিয়েছি। তা ছাড়া দেখলাম গানটিও নানাভাবে বেঁচে থাকবে।’

    এদিকে এই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সারিকা। এটাই তার জন্য প্রথম কোনো গানের ভিডিওতে মডেল হওয়া।

    সারিকা বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। গীতিকার কবির বকুল ভাই মিউজিক ভিডিওর গল্প ভালোভাবে বোঝানোর পর মনে হয়েছে, কাজটি করা যায়। তা ছাড়া ইমরানও এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।’

    ইমরান জানান, আগামী সপ্তাহে তার নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র মুক্তি পেতে পারে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ