ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • নারীকর্মীর সঙ্গে রাত্রিযাপন করেছিলেন নওয়াজউদ্দিন!

    নারীকর্মীর সঙ্গে রাত্রিযাপন করেছিলেন নওয়াজউদ্দিন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার স্ত্রীর বিচ্ছেদের খবরে নড়েচড়ে বসেছিল বলউড। আর নিউইয়র্কের হোটেলে এক নারীকর্মীর সঙ্গে তার রাত্রিযাপনের ঘটনা রীতিমতো ছিল ‘টক অব দ্য টাউন’। এবার সেই বিতর্ক আরো একবার উস্কে দিলেন অভিনেতা নিজেই।

    পাঁচ বছর আগে নিজের আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ বইটি প্রকাশ করেছিলেন নওয়াজউদ্দিন। ওই বইয়ে নিউইয়র্কের হোটেলে এক নারীকর্মীর সঙ্গে রাত্রিযাপনের ঘটনা প্রকাশ করে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন অভিনেতা।  

    হোটেল কর্মীর প্রসঙ্গে আত্মজীবনীতে নওয়াজউদ্দিন উল্লেখ করেন, ‘২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত আমার জীবনের অন্যতম ভালো সময়। তখন সদ্য পরিচিতি পেতে শুরু করেছি। প্রচুর চলচ্চিত্র উৎসবে যেতাম। নিউইয়র্কের এক ক্যাফেতে সেখানকার একজন সুন্দরী নারীকর্মীর সঙ্গে দেখা হয়। সে আমাকে চিনতে পারে। ওই হোটেল কর্মীর সঙ্গে এক রাতের মেলামেশা প্রথম এনে দিয়েছিল সাফল্যের মিষ্টি স্বাদ। ’

    এ ছাড়াও তার ‘মিস লাভলি’ সিনেমার সহঅভিনেত্রী নিহারিকা সিংয়ের সঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠমুহূর্তের কথাও ওই বইয়ে প্রকাশ করেছিলেন নওয়াজউদ্দিন। সেখানে উল্লেখিত আরো কিছু ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক বাড়তে থাকায় বইটি বাজার থেকে সরিয়ে নিতে বাধ্য হন এ অভিনেতা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ