ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • একসঙ্গে সানী-মৌসুমী

    একসঙ্গে সানী-মৌসুমী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কদিন ধরেই শোবিজ পাড়ায় আলোচনার তুঙ্গে তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর প্রসঙ্গ। গুঞ্জন আছে, তাদের সংসার জীবন ভালো যাচ্ছে না। চিত্রনায়ক জায়েদ খান বিরক্ত করছেন মৌসুমীকে; একই ছাদের নিচে বসবাস করলেও দেখা হচ্ছে না সানী-মৌসুমীর। সবকিছু মিলিয়ে এই তারকা দম্পতিকে নিয়ে বুদ হয়ে আছে নেটদুনিয়া।

    এরই মধ্যে সানী জানিয়েছেন, একই বাড়িতে বসবাস করলেও প্রায় দেড় মাস ধরে দেখা ও কথা হচ্ছে না মৌসুমীর সঙ্গে। অবশেষে একসঙ্গে দেখা মিলল এই তারকা-জুটির। তাও আবার খাবার টেবিলে।

    গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সানী তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা মিলল পুরো পরিবারের। আর ছবির ক্যাপশনে লিখেছেন, 'সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।' তবে ছবিটি কবে তোলা সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পরই ছবিটি তোলা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ