ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ভুল বোঝাবুঝির অবসান, এক টেবিলে সানী-মৌসুমী

    ভুল বোঝাবুঝির অবসান, এক টেবিলে সানী-মৌসুমী
    এক টেবিলে সানী-মৌসুমী - ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ওমর সানী-মৌসুমীর সম্পর্কে চিড় ধরেছে। নেপথ্যে রয়েছে চিত্রনায়ক জায়েদ খান। দেড় বছর ধরেই নাকি এই তারকা দম্পতির সম্পর্কে টানাপড়েন চলছিল। জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর বিস্তর অভিযোগ থাকলেও একই ছাদের তলায় থাকা মৌসুমীর বক্তব্য একেবারে বিপরীত।

    জায়েদ খুব ভালো ছেলে এবং তিনি কখনো তাকে বিরক্ত করেননি বলে দাবি করেন মৌসুমী। এমন পরিস্থিতিতে সানী-মৌসুমীর ২৭ বছরের সংসার ভেঙে যাচ্ছে কিনা সেই শঙ্কা জাগে তার ভক্ত-শুভানুধ্যায়ীদের মধ্যে।

    এমন অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে প্রকাশিত হয় একটি স্থিরচিত্র। যেখানে এক টেবিলে দেখা মিললে সানী-মৌসুমী দম্পতিকে। সাথে ছিলেন ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও। ছবিটি ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। ক্যাপশনে লিখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

    এই ছবিটি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। আবারো এক হয়ে যাওয়ায় সানি-মৌসুমীর ভক্তরা তাদের অভিনন্দন জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ