ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ৬৫ লাখ টাকা অনুদান পেলেন শাকিব খান

    ৬৫ লাখ টাকা অনুদান পেলেন শাকিব খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনেমা নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৫ জুন) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাটি প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বছর ১৯টি সিনেমাকে অনুদান প্রদান করা হয়েছে।

    এর মধ্যে রয়েছে সুপারস্টার শাকিব খানের একটি সিনেমা। নাম ‘মায়া’। এই সিনেমার জন্য প্রযোজক শাকিব পাচ্ছেন ৬৫ লাখ টাকার অনুদান। এবারই প্রথম প্রযোজক হিসেবে অনুদান পেলেন তিনি।

    ‘মায়া’ সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এর আগে হিমেলের পরিচালনায় ‘রাজকুমার’ নামে আরেকটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন শাকিব। সেটিও প্রযোজনা করছেন অভিনেতা নিজেই। ‘মায়া’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য ফেরারী ফরহাদের।

    গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন শাকিব খান। সেখানকার নাগরিকত্বের আবেদনও করেছেন। নিউইয়র্কে থেকেই তিনি ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দেন। যেখানে তার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।

    এদিকে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিবের দুটি সিনেমা। এগুলো হলো ‘বিদ্রোহী’ ও ‘গলুই’। আসন্ন ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হবেন এই তারকা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ