ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আমার চরিত্রটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে : জয়া

    আমার চরিত্রটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে : জয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প অবলম্বনে কলকাতায় নির্মিত হয়েছে সিনেমা ‘ঝরা পালক’। যা মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুন। যেখানে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন কলকাতার রাজনীতিক-অভিনেতা ব্রাত্য বসু ও তার স্ত্রী লাবণ্য প্রভা দাসের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আর এটি নির্মাণ করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়।

    সম্প্রতি সিনেমাটি নিয়ে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে কথা বলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছিলেন সিনেমার অন্যান্য শিল্পীরাও।

    সংবাদ সম্মেলনে জয়া বলেন, ‘আমার চরিত্রটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। আমার মনে হয়েছিল এই ভূমিকায় অভিনয় করার জায়গা অনেক। লাবণ্য প্রভা দাসের চরিত্রে অভিনয় এবং জীবনাবন্দ দাসের বায়োপিক, এই কারণেই এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। পরিচালক এই ছবিটিকে একেবারে জীবনানন্দ দাসের কবিতার মতো করেই তুলে ধরবেন।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ