ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • হঠাৎ অসুস্থ দীপিকা

    হঠাৎ অসুস্থ দীপিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন ‘প্রজেক্ট কে’ নামের একটি ছবির শুটিং করছিলেন। আজ মঙ্গলবার সে ছবির শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত হায়দরাবাদেরিএকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, কিছুক্ষণ পর সুস্থ বোধ করায় দীপিকাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি ফের শুটিংয়েও ফিরেছেন। নিজের অসুস্থার ব্যাপারে দীপিকা জানিয়েছিলেন, তার মাথা ঘুরছে, শ্বাস নিতে পারছেন না।

    বেশ কিছু দিন ধরেই মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। প্রায়ই তার রক্তচাপজনিত সমস্যা দেখা দিচ্ছে।

    নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ শ্যুটিংয়ের কাজে গত কয়েক মাস ধরেই হায়দরাবাদে আছেন দীপিকা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাস। অমিতাভ বচ্চন এবং দিশা পাটানিকেও ছবিতে দেখা যাবে। ‘প্রজেক্ট কে’ একটি কল্পকাহিনীভিত্তিক ছবি। এর প্রযোজনা করছে বৈজয়ন্তী ফিল্মস।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ