ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ‘তৃতীয় সন্তানের খবরটি ভুয়া’ জানালেন সানি 

    ‘তৃতীয় সন্তানের খবরটি ভুয়া’ জানালেন সানি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানির সঙ্গে একজনের কল রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে ওমর সানিকে বলতে শোনা যায়, ‘আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে।

    আরো একটি সন্তান আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি। ’
    মৌসুমী-ওমর সানি ও জায়েদ ইস্যুতে সোমবার (১৩ জুন) কল রেকর্ডটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। কল রেকর্ডের সূত্র ধরে বলা হচ্ছে, ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি! 

    এ বিষয়ে ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে জানান, বিষয়টি গুজব। এডিট করে কথাটি ছড়ানো হচ্ছে।

    এই চিত্রতারকা আরো বলেন, যারা এটা করছেন তারা কেনো করছেন তারাই ভালো বলতে পারবেন। অনেক গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাল কথা হয়েছে। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানিনা। তবে কাজটি ঠিক করেননি।

    সম্প্রতি স্ত্রী মৌসুমীকে বিরক্ত করার অভিযোগে শিল্পী সমিতিতে জায়েদ খানের নামে লিখিত অভিযোগ দেন ওমর সানি। তবে ওমর সানির অভিযোগকে অস্বীকার করেছেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু শিল্পী সমিতিতে যে অভিযোগ ওমর সানি করেছেন তাতে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ