ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন
  • রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

    রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্নের আলো ফাউন্ডেশন" (এস.এ.এফ) এর ঝালকাঠির রাজাপুর উপজেলা শাখার মাসিক আলোচনা সভা ও এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল, কলমসহ নানা শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

    শনিবার (১১জুন) বেলা সাড়ে ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাব হলরুমে রাজাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম মুন্নার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহিন খান রোমান এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্য রাখেন "স্বপ্নের আলো ফাউন্ডেশন" (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. নাঈম হাসান ঈমন। 

    এছাড়াও বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসাইন, সহ-অর্থ সম্পাদক মো. রাজু আহমেদ। 

    এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. সিহাব, সহ প্রকাশ প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিয়ান ইসলাম আশিক, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম সাকিব, সদস্য বিশাল রায় প্রমুখ। 

    সাংবাদিক মো. নাঈম হাসান ঈমন বলেন, আমাদের সংগঠন গত ২০১৯ সাল থেকে মানুষের পাশে ছিলো এখনও আছে এবং ভবিষতে ও থাকবে সংগঠন সর্বদা মানবসেবায় নিয়োজিত থাকবে। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্যে বলেন ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে আত্বমানবতার সেবায় এগিয়ে আসা সকল স্বেচ্ছাসেবীর দায়িত্ব ও কর্তব্য, কর্মসুচী বিষয়ে আলোকপাত করে সকলের সহযোগীতা কামনা করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ