ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • বাল্যবিয়ে পড়ানোর সময় ইমাম আটক

    বাল্যবিয়ে পড়ানোর সময় ইমাম আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বাল্যবিয়ে পড়াতে গিয়ে এক ইমামকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া সগরপাড়া গ্রামে জুল্লুবাড়িতে বৃহস্পতিবার (৯ জুন) রাতে ঘটনাটি ঘটে।

    স্থানীয়রা জানায়, মোবারকপুর ইউনিয়ন টিকরী গ্রামের রফিকের ছেলে তরিকুল ইসলাম (১৭) ও মোবারকপুর ওপরটোলা গ্রামের মঈন আলীর মেয়ে মলি (১৫) খাতুনের বিয়ে পড়ানোর সময় আনসার ভিডিপি সদস্য শহীদ ইসলামের সহযোগিতায় ইমাম আবু বক্কারকে আটক করা হয়। এ সময় বর-কনেসহ বাড়ির সবাই টের পেয়ে পালিয়ে যায়।

    পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হায়াত অভিযুক্ত আবু বাক্কার, ইমাম আটকের পর দোষ স্বীকার করায় রাতেই তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হায়াত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ