ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ভূমি উন্নয়ন কর আদায়ে মন্ত্রণালয়ের নির্দেশনা

    ভূমি উন্নয়ন কর আদায়ে মন্ত্রণালয়ের নির্দেশনা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদার করতে ও সেবার গতি বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ ছাড়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের সব সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

    এতে বলা হয়-

    ক) ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে হবে।

    খ) অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে বাতিল করতে হবে, যা নাগরিকরা জানতে পারেন।

    গ) সহকারী কমিশনারের (ভূমি) কাছে ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সন, জমির ব্যবহারভিত্তিক শ্রেণি বিষয়ে আপত্তি দায়ের হলে এ বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ