ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা

    বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

    অফিস আদেশে জানানো হয়, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমের বিরুদ্ধে বিরুদ্ধে গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-এ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল টিমের খেলোয়ারবৃন্দের সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা- ২০১৮ এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) মোতাবেক কর্তব্য অবহেলার বিষয়াদি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪ এর (৬) মোতাবেক সেলিনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকীভাতা পাবেন।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে মাঠে উপস্থিত হয়েও খেলা থেকে বাদ পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়। শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্ব অবহেলার কারনে ঢাবির বিপক্ষে অংশগ্রহণ করতে পারেবি বরিশাল বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ে এসে গত ১৪ ই মে ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তাকে ছয় ঘন্টার মধ্যে বরখাস্তের লিখিত দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ