ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক কুয়াকাটা সৈকতে মিললো বিরল প্রজাতির ‘অলিভ রিডলি’ কচ্ছপ
  • আমির হোসেন আমুর ‘নিঃশর্ত মুক্তি চাই’ এমন পোস্টারে ছেয়ে গেছে ঝালকাঠির জনপদ

    আমির হোসেন আমুর ‘নিঃশর্ত মুক্তি চাই’ এমন পোস্টারে ছেয়ে গেছে ঝালকাঠির জনপদ
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক মন্ত্রী, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবিতে ঝালকাঠি শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার সাঁটানো হয়েছে। গত দুই দিন ধরে জেলা শহরের বিভিন্ন সড়ক, আদালত প্রাঙ্গণ, বাজার এলাকা ও জনসমাগমস্থলে এসব পোস্টার মানুষের নজরে আসছে।

    স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি জেলা শহরের পাশাপাশি নলছিটি উপজেলা সদর, প্রেসক্লাব সংলগ্ন এলাকা এবং কাঁঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পোস্টার দেখা গেছে। পোস্টারগুলোতে আমির হোসেন আমুর ছবি ব্যবহার করে ‘নিঃশর্ত মুক্তি চাই’ লেখা রয়েছে। পাশাপাশি তার রাজনৈতিক পরিচয়ও উল্লেখ করা হয়েছে।

    কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে গোপনে পোস্টারগুলো সাঁটানো হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

    ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, রাতের আঁধারে আওয়ামী লীগের দোসররা পোস্টার লাগিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

    এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন প্রকাশ্যে পোস্টার লাগানোর দায় স্বীকার করেনি।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ