ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির 

    বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৪১তম সাধারণ সভা ও কর্মী সম্মেলন -১৪৩৩ অনুুষ্ঠিত হয়েছে। 

    নগরীর অশ্বিনী কুমার হলে শুক্রবার গভীর রাত পর্যন্ত এ আয়োজনে বার্ষিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। 

    সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জাতীয় পতাকার উত্তোলনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংগঠনের সদ্য সাবেক সভাপতি শুভংকর চত্রবর্তীর সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস। সবশেষ গভীর রাত পর্যন্ত চলা সম্মেলনে বাসুদেব ঘোষকে সভাপতি এবং শহিদুল ইসলাম শিশিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

    কমিটিতে ফারুক হোসেন, স্নেহাংশু কুমার বিশ্বাস, সিরাজুম মুনির টিটু, আবুল খায়ের সবুজ ও অপূর্ব গৌতমকে সহ-সভাপতি, প্রদীপ চন্দ্র হালদারকে সহ-সাধারণ সম্পাদক, মো. শাহেদকে সাংগঠনিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান শাহিনকে কোষাধ্যক্ষ, সুদিপ্ত দাসকে সাহিত্য সম্পাদক, বাবুল হাওলাদার আজিজকে দপ্তর সম্পাদক, সজল মাহমুুদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, অপূর্ব অপুকে অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, ইমরুল আহম্মেদ উজ্জলকে গবেষনা ও পাঠাগার সম্পাদক এবং শুভংকর চত্রবর্তী, ললিত দাস, তপংকর চত্রবর্তী, মাহাবুব মোর্শেদ শামিম ও মোয়াজ্জেম হোসেন মানিককে সদস্য নির্বাচিত করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ