ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

    বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় ফার্নিচার বিক্রয়কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌনে ১১টার দিকে পৌরসভার মেন্দিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত শাহ আলমকে (৪৫) স্থানীয় এলাকাবাসী রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

    নিহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম। তিনি চাদপুর জেলার দেবপুর ইউনিয়নের চতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকারী শাহ আলম সোনারগাঁও পৌরসভার অনন্ত মুছা এলাকার নজরুল ইসলামের ছেলে।

    এলাকাবাসী জানায়, উপজেলা হাতকোপা মেন্দিভিটা এলাকায় আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে শরীফের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারী শাহ আলম। এসময় শরীফুল তার মোবাইল না দেয়ায় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শাহ আলম পকেট থেকে ছুরি বের করে শরীফুল ইসলামের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। শরীফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে শাহ আলম রক্তাক্ত ছুরি হাতে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে লোকজন তাকে আটক করে। ঘটনার পরপরই শরীফুল ইসলাম মারা যান।

    সোনারগাঁও থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শরীফুল ইসলাম নামের এক যুবককে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারী শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ