ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • এক ছবিতে সারা, জাহ্নবী, অনন্যা!

    এক ছবিতে সারা, জাহ্নবী, অনন্যা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করন জোহর মানেই ঝাঁ-চকচকে সেট, সুন্দর লোকেশন, সঙ্গে তারকার মেলা। আপাতত মুক্তির অপেক্ষায় করন প্রযোজিত ছবি ‘যুগ যুগ জিয়ো’। তার পরেই মুক্তি পাবে তার আগামী ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। অনেক দিন পরে আবার পরিচালক করনকে ফিরে পাবেন দর্শক। সঙ্গে প্রিয় জুটিকেও। রণবীর সিং এবং আলিয়া ভাট। চমক অবশ্য আরও আছে। যাকে বলে ধমাকা!

    শোনা যাচ্ছে, শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা। সারা আলি খান, জাহ্নবী কপূর এবং অনন্যা পাণ্ডে। ছবির একটি গানে তিন নায়িকাকে একসঙ্গে পা মেলাতে দেখা যাবে। সেই গানে আলিয়া, রণবীরকেও দেখা যাবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিতে বিশেষ কিছু দৃশ্যেও দেখা যেতে পারে সারা, জাহ্নবী এবং অনন্যাকে।

    এর আগে করনের বিভিন্ন ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়, কাজলকে। তবে নতুন প্রজন্মের তিন নায়িকা এভাবে একসঙ্গে এই প্রথম। এ বিষয়ে এখনও পর্যন্ত করন বা তার প্রযোজনা সংস্থা থেকে নিশ্চয়তা মেলেনি। সব ঠিক থাকলে ২০২৩-এর ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ