ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি
  • এই অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না: পরীমনি

    এই অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না: পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাম্পত্য জীবন ও মাতৃত্বকাল দুটোই দারুণ উপভোগ করছেন পরীমনি। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সেই অনুভূতির কথা নিয়মিত জানিয়েও দিচ্ছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।

    এবার তিনি জানালেন— মাতৃত্বের অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না।

    বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে একটি ছবি পোস্ট করেছেন পরীমনি। 

    ছবিতে দেখা যাচ্ছে, স্বামী শরিফুল রাজের কোলে হেলান দিয়ে নির্মল বাতাস নিচ্ছেন পরীমনি।  সাদা পোশাকে পরম যত্নে নিজের বেবিবাম্প আগলে রেখেছেন পরী।  তার কপালে চুমু আঁকছেন রাজ।

    সবুজ প্রকৃতির মাঝে এসব আয়োজনই অনাগত সন্তানের জন্য। পরীমনির ছবি দেখে তা যে কেউ বুঝে নেবে।

    সেই ছবিটির মায়ায় পড়েছেন পরীমনি নিজেই। নিজের চোখ সরাতে পারছেন অভিনেত্রী। 

    ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমি এত এতবার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কী যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’

     

    প্রসঙ্গত, পরীমনি গত ১০ জানুয়ারি আচমকা গণমাধ্যমে জানান, অন্তঃসত্ত্বা তিনি।  এ সন্তান রাজের। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ