ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি
  • কণ্ঠশিল্পী পার্থ আর নেই

    কণ্ঠশিল্পী পার্থ আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অকালেই চলে গেলেন কণ্ঠশিল্পী পার্থ সারথী গুহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। পার্থ মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

    বুধবার (০৮ জুন) দুপুরে বুকে ব্যথা অনুভব করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    স্বজনরা জানান, পার্থ’র মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়ার বাসভবনে নিয়ে এলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাতে মেড্ডা মহা শশ্মান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

    তার অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংঙ্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    প্রায় এক দশক আগে ফাহিম মিউজিকের ব্যানারে দীর্ঘদিনের বন্ধু ও কম্পোজার হুমার সঙ্গে প্রথম দ্বৈত অ্যালবাম বেরিয়েছিল তার। ‘এইচপি’ নামের ওই অ্যালবামে ‘আমার খবর’, ‘জান’, ‘আফটার ব্রেকাপ’, ‘চাঁদ তুমি আমার’, ‘বন্ধু হাল ছেড়ে দিও না’ শীর্ষক পাঁচটি গান গেয়েছিলেন পার্থ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ