ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক

    স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কিছু দিন ধরেই টলিউড অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী পিংকি ব্যানার্জির সম্পর্কে বৈরিতা দেখা যাচ্ছে। এর মধ্যে নাম জড়িয়েছে আরেক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। পিংকি নিজেও এ নিয়ে নানা মন্তব্য ছুঁড়ে দিয়েছেন, ছাড় দেননি কাঞ্চনও। এবার আদালত অবমাননার অভিযোগ এনে স্ত্রী পিংকির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন কাঞ্চন।

    আজ বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে এ মামলার শুনানি হয়। আগামী সোমবার আবারো এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। কাঞ্চন-পিংকির একমাত্র ছেলের বয়স ৯ বছর। পিংকির কাছেই থাকে তাদের সন্তান। কাঞ্চন ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে, আলিপুর আদালত নির্দেশ দিয়েছিলেন, মধ্য কলকাতায় কোনো এক নিরপেক্ষ স্থানে ছেলের সঙ্গে বাবা কাঞ্চনের দেখা হবে। আর সেখানে ছেলেকে নিয়ে যাবেন পিংকি। কিন্তু ছেলেকে নিয়ে নিরপেক্ষ কোথাও না যাওয়ায় আদালতের দ্বারস্থ হন কাঞ্চন।

    বিষয়টি নিয়ে কাঞ্চন মল্লিক ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘অনেক দিন ধরেই বিচ্ছেদের মামলা চলছে। সচরাচর আদালতে যাই না; আজও যাইনি। আমার উকিল আমার হয়ে সব কথা বলেছেন। ছেলেকে দেখতে পাই না। তাই বাবা হিসেবে কর্তব্যপালনে আদালতের দ্বারস্থ হয়েছি।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন পিংকি। তিনি দাবি করেন, ‘ছেলেকে কাঞ্চনের সঙ্গে দেখা করতে দিচ্ছি না, বিষয়টা একেবারেই তেমন নয়। এর বেশি এই মুহূর্তে কিছু বলতে পারব না। যা বলার দু’পক্ষের উকিল বলবেন।

    উল্লেখ্য, পিংকি ব্যানার্জি আগেই অভিযোগ করেছেন ‘কৃষ্ণকলি’খ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক। যা নিয়ে বেজায় চটে যান অভিনো, তা নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। তবে কাঞ্চন মল্লিককে জড়িয়ে পিংকির করা পরকীয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অভিনত্রেী শ্রীময়ী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ